কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা, নিয়ম ও অপকারিতা

আমরা সবাই কাঁচা হলুদের নানা গুণের কথা শুনে থাকি। এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং আমাদের স্বাস্থ্য ও রূপচর্চায় জাদুকরী ভূমিকা পালন করে। তবে অনেকেই এর সঠিক খাওয়ার নিয়ম ও মাত্রা না জেনেই ব্যবহার করেন। 
কাঁচা হলুদের উপকারিতা ও অপকারিতা
আজকের এই আর্টিকেলে আমরা মূলত কাঁচা হলুদের উপকারিতা ও অপকারিতা, এর পুষ্টিগুণ এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব।
পেজ সূচিপত্রঃ

কাঁচা হলুদের উপকারিতা ও অপকারিতা

নিয়মিত ব্যবহারের মাধ্যমে কাঁচা হলুদের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কাঁচা হলুদ আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি প্রাকৃতিক উপাদান। আমরা সাধারণত রান্নার কাজে হলুদ ব্যবহার করলেও, অনেকেই স্বাস্থ্য ভালো রাখতে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস গড়ে তুলছেন।

কারণ নিয়মিত কাঁচা হলুদ খেলে শরীরের নানা ধরনের উপকার পাওয়া যেতে পারে। বর্তমানে অনেকেই কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা, এর সঠিক ব্যবহার এবং সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে জানতে আগ্রহী। তাই এই আর্টিকেলে কাঁচা হলুদ খাওয়ার নিয়ম, এর উপকারিতা এবং অপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাকৃতিক উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাঁচা হলুদ সম্পর্কে বিস্তারিত জানার আগে এর পুষ্টিগুণ সম্পর্কে কিছুটা ধারণা থাকা জরুরি। এতে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং অল্প পরিমাণ ফ্যাট থাকে। পাশাপাশি এতে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন বি৬, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, ক্যালসিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান পাওয়া যায়, যা শরীরের জন্য উপকারী।

এখন চলুন ধাপে ধাপে কাঁচা হলুদের উপকারিতা ও সম্ভাব্য অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কাঁচা হলুদের উপকারিতা

ব্যথা কমানোর কাজেঃ আমাদের শরীরে যেকোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা কমানোর কাজে সাহায্য করে কাঁচা হলুদ। কারণ কাঁচা হলুদের পাওয়া যায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। এ উপাদানটি শরীরে যেকোনো ধরনের ব্যথাকে নিয়ন্ত্রণে আনার কাজে সাহায্য করে। তাই যে কোন ধরনের ব্যথা নিরাময়ের জন্য আপনি কাঁচা হলুদ খেতে পারেন নিয়মিত।

ক্যান্সারের ঝুঁকি কমাতেঃ মানবদেহের শরীরে অনেক ধরনের কোষ বিদ্যমান। যদি কোন কারনে শরীরের অ্যাবনরমাল কোষগুলো ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে তাহলে মানবদেহের শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার মাধ্যমে এই ক্যান্সার এর ঝুঁকি কমানো যায়। কারণ যে অ্যাবনরমাল কোষ গুলোর মাধ্যমে শরীরে ক্যান্সারে প্রবণতা বাড়ে সে কোষগুলোকে বাধা প্রয়োগ করার জন্য প্রয়োজন অ্যান্টি অক্সিডেন্ট এর মত উপাদান।
আর কাঁচা হলুদের পাওয়া যায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যার ফলে কাঁচা হলুদ আমাদের শরীরের ভিতরে গিয়ে এই কোষগুলোর বিরুদ্ধে কাজ করে। এবং আমাদের শরীরে বাকি কোষগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে।

লিভার ভালো রাখতে সাহায্য করেঃ অনেক সময় নানা কারণে আমাদের লিভার যেকোনো সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। তাই লিভার ভালো রাখতে প্রয়োজন বেশ গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টি অক্সিডেন্ট এর মত কিছু উপাদান। যে উপাদানগুলো আমাদের লিভার ভালো রাখতে সাহায্য করবে। এই লিভার ভালো রাখতে প্রতিদিন কাঁচা হলুদের খাওয়ার কোন জুড়ি নেই।

কারণ কাঁচা হলুদেই পাওয়া যায় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট গুলো আমাদের শরীরে ভিতরে প্রবেশ করে লিভার থেকে বিষাক্ত পদার্থ গুলো বের করে লিভার কে ভালো রাখতে সাহায্য করে। তাই নিঃসন্দেহে আপনি কাঁচা হলুদ খেতে পারেন লিভারের সমস্যা সমাধানের জন্য।

মস্তিষ্কের জ্ঞান বৃদ্ধির কাজেঃ বয়স বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্ক যেন নানান ধরনের সমস্যা এবং চিন্তায় আসক্ত। যেমন দেখা যায় ভুলে যাওয়া, অলসতা, দুশ্চিন্তা এবং ডিপ্রেশনের মত মারাত্মক সমস্যায় আক্রান্ত আমাদের মস্তিষ্ক। কিন্তু এই সমস্যাগুলো সমাধানের জন্য ঘরোয়া এ কাঁচা হলুদই যথেষ্ট। নিয়মিত কাঁচা হলুদ খেলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং আমাদের মস্তিষ্কের জ্ঞান বৃদ্ধি বাড়তে থাকে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেঃ আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল পাওয়া যায় একটি হল খারাপ কোলেস্টেরল এবং অপরটি ভালো কোলেস্টেরল। আমাদের শরীরে খারাপ কোলেস্টরের পরিমাণ যদি বৃদ্ধি হতে থাকে তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। এই খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমানোর জন্য নিয়মিত কাঁচা হলুদ খেতে হবে।

নিয়মিত কাঁচা হলুদ খেলে এই খারাপ কলেস্টরের পরিমাণ কমতে থাকবে এবং ভালো কোলেস্টেরল গুলো বাড়তে থাকবে। অর্থাৎ বলা যায় নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার মাধ্যমে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বেধে থাকে। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থগুলো। তাই বিভিন্ন ধরনের ভিটামিন বা খনিজ পদার্থ এর জন্য আপনাকে ভিন্ন ভিন্ন খাবার গ্রহণ না করলেও চলবে।

যদি আপনি প্রতিদিন কাঁচা হলুদ খান তাহলে আপনার শরীর এই সমস্ত উপাদান গুলো গ্রহণ করবে কারণ আমরা উপরে বলেছি কাঁচা হলুদে কি পরিমাণ ভিটামিন এবং খনিজ পদার্থ পাওয়া যায়। অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য আপনি নিয়মিত কাঁচা হলুদ খাবেন। এই কারণেই কাঁচা হলুদের উপকারিতা ও অপকারিতা জেনে সঠিকভাবে ব্যবহার করা জরুরি।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করেঃ আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ত্বকের ওপরে কোষগুলো মৃত হয়ে যায়। যার ফলে ত্বক তার সৌন্দর্য হারিয়ে ফেলে। এই মৃত কোষগুলোকে সরিয়ে ফেলার জন্য প্রয়োজন অ্যান্টি-মাইক্রোবাল।

এই উপাদানটি ত্বকের উপর ব্যবহার করা হলে ত্বকের কোষ গুলো পুনরায় জীবিত হয়ে যাবে। এই উপাদানটি পাওয়া যায় কাঁচা হলুদে। তাই কাঁচা হলুদ নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করবে।

সর্দির প্রতিরোধক হিসেবে কাজ করেঃ সাধারণত আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় সর্দি কাশিতে আক্রান্ত হয়ে থাকে। কিন্তু কাঁচা হলুদ খেলে এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজে।

কাঁচা হলুদের অপকারিতা


যদিও কাঁচা হলুদের উপকারিতা ও অপকারিতা দুটোই রয়েছে, তবে সঠিক মাত্রায় না খেলে কিছু সমস্যা হতে পারে। কাঁচা হলুদের সেইরকম কোন অপকার নেই তবে এটি অতিরিক্ত পরিমাণে খেলে নিচের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে।

এলার্জিঃ অনেকের অনেক কিছুতেই এলার্জি সমস্যা থাকতে পারে। যাদের কাঁচা হলুদের এলার্জি রয়েছে তারা কাঁচা হলুদ খেলে তাদের শরীরে ছোট ছোট দাগ দেখা দিতে পারে। তাই যাদের কাঁচা হলদে এলার্জি রয়েছে তারা কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন।

হজমের সমস্যাঃ কাঁচা হলুদ আমাদের অনেক ধরনের উপকার করে থাকে। তাই বলে এটি বেশি পরিমাণে খাওয়া উচিত না। অতিরিক্ত পরিমাণে কাঁচা হলুদ খেলে হজমের সমস্যা সৃষ্টি হতে পারে এর ফলে গ্যাস্ট্রিক দেখা দেই।

রক্তের ঘনত্ব পাতলাঃ বেশি পরিমাণে কাঁচা হলুদ খেলে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা অধিক পরিমাণে কমে যায় যার ফলে রক্তের ঘনত্ব পাতলা হতে শুরু করে যে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর।

রক্তের সুগারের পরিমাণ কমে যায়ঃ নিয়মিত কাঁচা হলুদ পরিমান মত খেলে কোন ধরনের সমস্যার সৃষ্টি হবে না। কিন্তু বেশি পরিমাণে কাঁচা হলুদ খেলে আমাদের শরীরের রক্তে চিনির পরিমাণ কমে যাবে যার ফলে লো ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা দেখা দিবে।

এছাড়াও যেসব মহিলারা গর্ভবতী তারা কাঁচা হলুদ খাওয়ার পূর্বে অবস্থা ডাক্তারের পরামর্শ নিবেন। এমন কি ছোট বাচ্চাদেরও কাঁচা হলুদ গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কাঁচা হলুদ খাওয়ার নিয়ম

কাঁচা হলুদ খাওয়ার নিয়ম অনেকেই জানেনা। অনেকেই কাঁচা হলুদ খায় কিন্তু তারা নিয়ম না মেনে এবং না জেনে। যার ফলে হয়তো তারা আশানুরূপ ফল পায় না। কাঁচা হলুদে পাওয়া যায় অনেক ধরনের উপাদান। তাই আমাদের শরীরে বিভিন্ন সমস্যার সমাধানে কাঁচা হলুদ খাওয়া হয়। কাঁচা হলুদ খাওয়ার নিয়ম সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, প্রতিদিন গড়ে মাত্র ২০০ থেকে ২৫০ মিলিগ্রাম হলুদ খেতে পারেন।
কাঁচা হলুদ সকালে এবং রাতে দুইবার খাওয়া যাবে। সকালে অবশ্যই খালি পেটে কাঁচা হলুদ খেতে হবে এবং খাওয়ার পর কমপক্ষে ৩০ মিনিট কোন খাবার গ্রহণ করা যাবে না। এবং রাতে আপনি ঘুমানোর আগে দুধের সাথে হলুদ মিস করে খেতে পারেন। তবে বেশি পরিমাণে হলুদ হওয়া যাবে না প্রতিবারই হলুদ এর পরিমাণ ২০০ থেকে ২৫০ মিলিগ্রাম এর মধ্যে রাখতে হবে।

কারন বেশি পরিমাণ হলুদ খেলে তাতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ কাঁচা হলুদের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বলতে হলে বলা যায় কাঁচা হলুদে রয়েছে অনেক উপকার তাই কাঁচা হলুদ খাওয়ার নিয়মটি আপনাকে ভালোভাবে জেনে রাখা উচিত।

কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম

মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য কাঁচা হলুদ ব্যবহার করা হয়। মুখের ত্বক সুন্দর রাখতে কাঁচা হলুদের তুলনা হয় না। কিন্তু কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম জেনে ব্যবহার করা উচিত। কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম হল।
  • হলুদ লাগানোর পূর্বে মুখ ভালোভাবে ধুয়ে নিন।
  • এবার হলুদ প্যাকটি পুরো মুখে সমানভাবে ব্যবহার করুন।
  • মুখে ২০ মিনিট লাগিয়ে রাখার পর এটি ধুয়ে নিন। ২০ মিনিটে বেশি মুখে হলুদ লাগিয়ে রাখবেন না।
  • হলুদ উঠিয়ে নেয়ার সময় ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন যেন কোন জায়গায় হলুদ না লেগে থাকে ।
  • অবশ্যই হলুদ উঠানোর সময় মুখে কোন সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না।
  • হলুদ উঠানোর পর কমপক্ষে 12 ঘন্টা ত্বকে কোন ধরনের ফেসওয়াস বা সাবান ব্যবহার করবেন না।

কাঁচা হলুদ দিয়ে রূপচর্চার ৩টি জাদুকরী ফেসপ্যাক

শুধু খেলেই নয়, ত্বকের বাহ্যিক যত্নেও কাঁচা হলুদের কোনো জুড়ি নেই। উজ্জ্বল ও দাগহীন ত্বকের স্বপ্ন কে না দেখে? বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্টের বদলে ঘরে থাকা কাঁচা হলুদ দিয়েই কিন্তু আপনি খুব সহজেই দারুণ সব ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। চলুন জেনে নিই এমন ৩টি জাদুকরী ফেসপ্যাক বানানোর নিয়মঃ

১. ত্বকের উজ্জ্বলতা ও গ্লো বাড়াতে (হলুদ ও দুধের প্যাক)

১ চা চামচ তাজা কাঁচা হলুদ বাটার সাথে পরিমাণমতো কাঁচা দুধ এবং আধা চা-চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা ম্যাসাজ করে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করলে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে এবং ত্বক অনেক বেশি নরম হবে।

২. ব্রণ ও ব্রণের দাগ দূর করতে (হলুদ ও নিমের প্যাক)

যাদের ত্বকে প্রচুর ব্রণ ওঠে, তাদের জন্য এই প্যাকটি দারুণ কাজ করে। আধা চা-চামচ কাঁচা হলুদ বাটার সাথে সামান্য নিম পাতা বাটা (বা নিম পাউডার) এবং এক চা-চামচ গোলাপজল ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। শুধুমাত্র ব্রণের জায়গাগুলোতে বা সম্পূর্ণ মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। নিম ও হলুদের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুব দ্রুত ব্রণের জীবাণু ধ্বংস করে এবং মুখের কালচে দাগ হালকা করে।

৩. রোদে পোড়া দাগ দূর করতে (হলুদ ও টক দই)

অতিরিক্ত রোদে ঘুরে ত্বকে ছোট ছোট কালচে দাগ পড়ে গেছে? এক চা-চামচ টক দইয়ের সাথে আধা চা-চামচ কাঁচা হলুদ বাটা ও সামান্য বেসন একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। রোদে পোড়া জায়গাগুলোতে এই প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। টক দইয়ের ল্যাকটিক এসিড এবং হলুদের গুণাগুণ একসঙ্গে মিলে চমৎকারভাবে রোদে পোড়া দাগ দূর করে ত্বককে সতেজ করে তোলে।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১ঃ প্রতিদিন কতটুকু কাঁচা হলুদ খাওয়া আমাদের শরীরের জন্য নিরাপদ?
উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ মানুষের প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ মিলিগ্রাম কাঁচা হলুদ খাওয়া নিরাপদ। এর চেয়ে বেশি পরিমাণে খেলে অনেকেরই হজমের গোলমাল বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।

প্রশ্ন ২ঃ রাতে ঘুমানোর আগে কাঁচা হলুদ খেলে কী উপকার পাওয়া যায়?
উত্তরঃ রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে সামান্য কাঁচা হলুদ বাটা বা রস মিশিয়ে খেলে (যাকে গোল্ডেন মিল্ক বলা হয়) ম্যাজিকের মতো কাজ করে। এটি সারাদিনের ক্লান্তি দূর করে, গভীর ঘুম হতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।

প্রশ্ন ৩ঃ সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?
উত্তরঃ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে বা কুসুম গরম পানির সাথে হলুদের রস মিশিয়ে খেলে শরীরের ভেতরের জমে থাকা ক্ষতিকর পদার্থ বের হয়ে যায়। এটি লিভার পরিষ্কার রাখে এবং মেটাবলিজম বাড়িয়ে শরীরের অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে।

প্রশ্ন ৪ঃ গর্ভাবস্থায় কি কাঁচা হলুদ সরাসরি খাওয়া ঠিক?
উত্তরঃ রান্নায় মসলা হিসেবে সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করা গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ। তবে গর্ভবতী মায়েদের সরাসরি কাঁচা হলুদ চিবিয়ে, রস করে হিসেবে খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

প্রশ্ন ৫ঃ মধু আর কাঁচা হলুদ একসাথে খেলে কি কোনো উপকার হয়?
উত্তরঃ হ্যাঁ, কাঁচা হলুদের রসের সাথে এক চা-চামচ খাঁটি মধু মিশিয়ে খেলে সর্দি, কাশি এবং গলা ব্যথায় খুব দ্রুত আরাম পাওয়া যায়। এই মিশ্রণটি প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে।

প্রশ্ন ৬ঃ কাঁচা হলুদ মুখে মাখলে কি ত্বক হলদেটে হয়ে যায়?
উত্তরঃ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে বা অনেকক্ষণ লাগিয়ে রাখলে ত্বকে কিছুটা হলদেটে ভাব আসতে পারে। এটি এড়াতে প্যাক বানানোর সময় হলুদের পরিমাণ কম (আধা চা-চামচ) ব্যবহার করুন। প্যাকটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করা সবচেয়ে ভালো, যাতে সকালে মুখ ধুয়ে ফেললে কোনো হলদে ভাব না থাকে।

শেষ কথা

আমরা আমাদের শরীর ভালো রাখতে অনেক কিছু করে থাকি। কিন্তু আমরা কি আমাদের শরীরে সচেতন? আমরা প্রতিদিন নানা ধরনের খাবার খেয়ে থাকে যা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। যার ফলে দেখা যায় আমাদের শরীর অনেক সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পূর্বেই আপনি আপনার শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন খাবার তালিকায় অল্প পরিমাণে কাঁচা হলুদ ব্যবহার করে থাকুন।

সঠিকভাবে কাঁচা হলুদের উপকারিতা ও অপকারিতা বুঝে ব্যবহার করলে এটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসতে পারে। আমাদের আর্টিকেলটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ ভালো থাকবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url