গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবার তালিকা

সবার প্রথমে আপনাকে অভিনন্দন, কারণ আপনি মা হতে চলেছেন। দোয়া করি আপনার এ জার্নি যেন সহজ হয়। একজন গর্ভবতী মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা তার গর্ভের সন্তানের জন্য। কারণ একজন মা সে চায়, আমার অনাগত সন্তানটি যেন সুস্থ এবং পুষ্টিকর হয় যা তার আগামীর জন্য খুব প্রয়োজন। মায়েদের এ চাওয়াকে প্রাধান্য দিয়েই আজকে আমি আপনাদের জানাতে চাই গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবার তালিকায় কি কি খাবার রাখবেন। আশা করি আমি আপনাকে সাহায্য করতে পারব আপনারা এই জার্নিতে।
গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবার তালিকা
শরীর সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব অপরিসীম। কিন্তু গর্ভবতী অবস্থায় এটা একেবারেই আমাদের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে। কারণ পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবারই পারে আপনাকে এবং আপনার অনাগত সন্তানকে সুস্থ রাখতে। এবং আপনার সন্তানের ওজন বজায় রাখতে।
পেজ সূচিপত্রঃ

নিষিদ্ধ খাবারের গুরুত্ব

গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবার জানাতে চাওয়া কি খুবই প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন, কারণ একজন মহিলার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ , আনন্দিত এবং ভয়ের সময় হলো গর্ভাবস্থা। কারণ এ সময় মায়ের প্রতিটি খাবার কাজ চিন্তা ধারণা সমস্ত কিছুই প্রভাব পড়ে তার গর্ভের সন্তানের উপর।
নিষিদ্ধ খাবারের গুরুত্ব
এ সময় একজন মা যে খাবারগুলো খাবে সে খাবারগুলোই বাচ্চার বৃদ্ধি ওজনের উপর প্রভাব ফেলবে। এজন্যই খাবার খাওয়ার সময় অবশ্যই একজন মাকে চিন্তা করতে হবে আমার কোন ধরনের খাবারগুলো খাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন খাবারগুলো আমার বাচ্চার জন্য ক্ষতিকর। 

আজকে আমরা আলোচনা করব গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবারের গুরুত্ব অর্থাৎ গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবারগুলো কি কি। একজন নারী সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অর্থাৎ দুর্বল হয়ে যায় গর্ভবস্থায়। যার ফলে খুব কম সময়ের মধ্যেই খাবার থাকে সে অসুস্থ হতে পারে।
এছাড়াও কিছু কিছু খাবারে এমন ধরনের পদার্থ পাওয়া যায় যা গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে বাধা প্রয়োগ করে এবং গর্ভাবস্থায জটিল করে তোলে।

গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবার তালিকাঃ

অ্যালকোহলঃ গর্ভবতী মায়ের জন্য অ্যালকোহলের পরিমাণ একেবারে শূন্য রাখা নিরাপদ। কারণ অ্যালকোহল ভ্রুণ বিকাশে বাধা প্রদান করে। এছাড়াও ক্যালকুল গ্রহণ করলে গর্ভের শিশুর মানসিক এবং শারীরিক অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

ক্যাফেইনঃ অধিক মাত্রা ক্যাফেইন গ্রহণ করা থেকে বিরত থাকুন। কারণ অধিক মাত্রায় ক্যাফেইন গ্রহণ করলে গর্ভের বাচ্চার ওজন কম এর সাথে সম্পৃক্ত। আপনার অধিক মাত্রায় কফি খাওয়ার অভ্যাস থাকলে এটি কমিয়ে আনুন। দৈনিক এক কাপ কফি খেতে পারেন যদি খুব প্রয়োজন হয়।

কাঁচা মাংসঃ গর্ভাবস্থায় কম সিদ্ধ করা মাংস খাবেন না। কারণ কাঁচা মাংসে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম সালমোনিলা বা লিস্টেরিয়া যা কম রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যক্তিদের ওপর প্রভাব ফেলতে পারে। তাই মাংস ভালোভাবে রান্না করে খাবেন।

ডিমঃ গর্ভাবস্থায় কম সিদ্ধ করা ডিম খাবেন না। ডিম ভালোভাবে সিদ্ধ করে খাবেন। কারণ ডিমে সালমোনিলা বা লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকে।

কাঁচা মাছঃ কাঁচা মাছে উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া পাওয়া যায়। তাই মাছ ভালোভাবে রান্না করে খাবেন।

বীজঃ যে বীজগুলো রান্না না করে গ্রহণ করা হয় যেমন খাদ্যশস্য ও সিম, আলফালমার বীজ, কাঁচা মুলা ইত্যাদি। কারণ এ খাবারগুলোতে রয়েছে সালমোনিলা বা লিস্টেরিয়া যা গর্ভাবস্থায় খুবই ক্ষতিকর।

মেয়াদ উত্তীর্ণ খাবারঃ খাবার খাওয়া পূর্বে অবশ্যই মেয়াদ দেখে খাবেন কারণ মেয়াদ উত্তীর্ণ খাবারে ব্যাকটেরিয়ার থাকে যা গর্ভাবস্থায় খুব ক্ষতিকর।
পাস্তুরায়ন ছাড়া দুধঃ কাঁচা দুধ খাবেন না। এবং যে খাবারগুলো পাস্তুরায়ন ছাড়া অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় না ফুটিয়ে যে দুধ থেকে খাবার তৈরি হয় ওই ধরনের খাবার গ্রহণ করবেন না যেমন পনির। কারণ এ ধরনের খাবারে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকে।

সামুদ্রিক মাছঃ গর্ভবতী মহিলাদের জন্য সামুদ্রিক মাছ খাওয়া নিরাপদ না। কারণ সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে পারদ। পারদ শিশুর মস্তিষ্ক বিকাশে বাধা প্রদান করে। সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে টুনা মাছ, হাঙ্গর, কিং মেকরেল ইত্যাদি।

ফলঃ গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এবং আনারস খাওয়া নিরাপদ নয়। কারণ কাঁচা পেঁপেঁ তে রয়েছে এক ধরনের এনজাইম যা জরায়ুর সংকোচিত করে ফেলতে পারে। এবং আনারসে থাকে ব্রমেলিন যা গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে ফেলে। তবে আপনি চাইলে পাকা পেঁপে খেতে পারেন।

প্রসসেড মিটঃ বাজারে যে ধরনের প্যাকেটজাত প্রসসেড মিট পাওয়া যায় এগুলো খাওয়া নিরাপদ না। প্যাকেটজাত মাংস, হটডগ এবং বিভিন্ন ধরনের সোসেজ।

অতিরিক্ত তেলঃ গর্ভাবস্থায় অতিরিক্ত তেল গ্রহণ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত তেল উচ্চ রক্তচাপ বাড়াতে সাহায্য করে। অতিরিক্ত তেলেভাজা ভাজাপোড়া এবং জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন। কারণ এগুলো থেকে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ও বদহজম বাড়ায়।

অতিরিক্ত লবণঃ গর্ভাবস্থায় অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়।

গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবার তালিকা সচারচার প্রশ্ন

গর্ভাবস্থায় কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা নিষিদ্ধ কেন?
একজন গর্ভবতী মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় গর্ভকালীন সময়ে। এ সময় একজন মা যে খাবারগুলো গ্রহণ করে তার প্রতিটি খাবারের প্রভাব পড়ে তার গর্ভের সন্তানের উপর। কিছু কিছু খাবার রয়েছে যেগুলোতে খুব ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে যা ভ্রূণের বিকাশে বাধা প্রদান করে এবং গর্ভকালীন সময়টিকে খুব জটিল করে তোলে। তাই এ ধরনের চলা ভালো।
গর্ভাবস্থায় কি চা বা কফি খাওয়া যাবে?
গর্ভাবস্থায় অধিক মাত্রায় ক্যাফিন গ্রহণ করা ঠিক না। আপনি যদি অতিরিক্ত পরিমাণে চা বা কফি খান তাহলে অধিক পরিমাণে ক্যাফিন আপনার শরীরে প্রবেশ করবে যা আপনার গর্ভকালীন সময়ে খুব ক্ষতিকর তাই অতিরিক্ত চা বা কফি গ্রহণ না করে যদি আপনার প্রতিদিন চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি অল্প পরিমানে চা বা কফি খেতে পারেন।
গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ খাওয়া কি নিরাপদ?
গর্ভাবস্থায় সব সামগ্রিক মাছ নিরাপদ নয়। যে সামুদ্রিক মাছে অধিক মাত্রায় পারদ পাওয়া যায় তা গর্ভকালীন সময়ে নিরাপদ নয়। কারণ পারদ গর্ভের শিশুর মস্তিষ্ক বিকাশে বাধা প্রদান করে।
গর্ভাবস্থায় অ্যালকোহল গ্রহণ করলে বাচ্চার ওপর কী প্রভাব পড়ে?
গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশের সবচেয়ে বেশি বাধা প্রদান করে অ্যালকোহল। এছাড়াও অ্যালকোহল গর্বের শিশুর মানসিক এবং শারীরিক নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই গর্ভাবস্থায় অ্যালকোহল খাওয়া একেবারে নিষিদ্ধ।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

এই আর্টিকেল আপনি যদি ভালোভাবে পড়ে থাকেন তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনার গর্ভকালীন সময় এর জন্য উপকারী হবে। গর্ভবতী মায়ের নিষিদ্ধ খাবার তালিকায় উপরোক্ত খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন এতে আপনার এবং আপনার সন্তানের উভয়ের জন্যই উপকার হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

চাঁপাই আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url